ভারত থেকে গম আসছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু হয়েছে গম আমদানি। ওপারে পাইপলাইনে এখনো অনেক গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সিএন্ডএফ এজেন্টরা।

বুধবার এবং বৃহস্পতিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৯টি গমবোঝাই ট্রাকে গম আমদানি হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সিএন্ডএফ এজেন্টের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট।

বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট বলেন, মূল্য নিয়ন্ত্রণে রাখতে ১৩ মে ভারত গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বন্দর দিয়ে গম আসা বন্ধ হয়ে যায়। পরে আগের টেন্ডার হওয়া গম রফতানির সিদ্ধান্ত হওয়ায় রোববার (২৯ মে) ভারত থেকে ২টি ট্রাকে ৭৮ টন গম আমদানি হয়েছে। এরপর আবারো আমদানি বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, কয়েক দফা বন্ধ ও চালুর মধ্য দিয়ে ফের শুরু হয়েছে আগের টেন্ডারের গম রফতানি। এখনো অনেক গমবোঝাই ট্রাক আটকা পড়ে আছে ওপারে। দীর্ঘদিন ট্রাকে আটকা থাকায় পণ্যের মান নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন আমদানিকারকরা।

এদিকে আগে ডলারের দাম কম থাকলেও, দিন দিন তা বাড়তির দিকে থাকায় বিল ছাড়তে বাড়তি অর্থ গোনার দুশ্চিন্তায় পড়েছেন আমদানিকারকরা।

হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়েছে। আমরা দ্রুত ভারতীয় ট্রাক থেকে গম খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে ব্যবসায়ীদের সহযোগিতা করছি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।