যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলা, নিহত ১

আবারও যুক্তরাষ্ট্রের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক বয়স্ক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা প্রদেশের নিউ অরলিন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার সময় ওই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা সমাপনী অনুষ্ঠান চলছিল। সেখানে মরিস জেফ হাইস্কুলের স্নাতকেরা উপস্থিত ছিলেন।

নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শিটস বলেন, ভুক্তভোগী তিনজনই সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুজন শিক্ষক মারা যান।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।