মেহেন্দিগঞ্জের এক ডায়াগনস্টিককে সিলগালা, ২ ডায়াগনস্টিকে জরিমানা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করতে ৭২ ঘণ্টার আল্টিমেটামের শেষ দিনে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার (৩১ মে) বিকালে মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর বন্দর ও উলানিয়াতে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও দুইটিকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নুরুন্নবী । অভিযানে উলানিয়া এলাকায় অনুমোদনহীন শান্তনা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা এবং পপুলার ডায়াগনষ্টিক সেন্টার ও ইউনি এইড নামে ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা কালে একটি ক্লিনিককের ওটি রুম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিট্রেট মোঃ নুরুন্নবী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হয়। ইতিমধ্যে উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সঠিক কাগজ-পত্র না থাকায় একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুইটি থেকে জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার