পাউবোর গাছ কেটে ধামাচাপা দেওয়ার চেষ্টা

খাগড়াছড়ির রামগড়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিসের সংরক্ষিত স্থান থেকে অর্ধ-শতবর্ষী গাছ রাতের আঁধারে কেটে পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অফিশিয়ালি লিখিত এবং বন বিভাগের কোনো অনুমতি ছিল না বলে জানা গেছে। গাছ কাটার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চলছে ধামাচাপা দেওয়ার চেষ্টা।

নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ড এর পাশে বসবাসরত কয়েকজন জানান, কিছুদিন আগে অফিসে কর্মরত নাইট গার্ড নাছির বাইরে থেকে লোকজন নিয়ে এসে কড়ই গাছগুলো কেটে নিয়ে যায়। গাছগুলো রামগড় ওয়াপদা অফিস সংলগ্ন স-মিলে নিয়ে চিড়ানোর পর দরজা জানালার চৌকাঠ করে নাছিরের বাড়িতে নিয়ে যায়।

স-মিল স্টাফরা জানায়, ওই গাছগুলোর অনেক সরশ এবং অনেক পুরনো গাছ। যার প্রতিটির মূল্য হবে ৩০ থেকে ৪৫ হাজার টাকা। এই গাছগুলো কেটে নাছির তার বাড়ি নিয়ে গেছেন।

অফিস স্টাফ মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যার গাছ কাটতে বলছে, তাই গাছ কাটা হয়েছে, কাটা গাছগুলো বর্তমানে কোথায় আছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাছির উদ্দিন যে কর্মকর্তার কথা বলেছেন তার নাম দীবাংশু চাকমা। তিনি জানান, অফিসের গাছ কাটার বিষয়ে কিছু জানেন না। অফিসের কাজে বেশি ভাগই বাইরে থাকেন।

এদিকে গাছ কাটার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী। তারা রাতারাতি পুরনো কিছু গাছের ডালপালা বাইরে থেকে এনে অফিসের সামনে স্তুপ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

রামগড় উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ সুলতানুল আজিম বলেন, বন বিভাগের অনুমতি ছাড়া কোনো সরকারি গাছ কাটা যায় না। কিন্তু পানি উন্নয়ন বিভাগ থেকে সেই নিয়ম মানা হয়নি। আমরা এই বিষয়ে অবগত নই।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।