ইরানে ১০তলা ভবনধসে নিহত ৪

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবাদানে ১০তলা একটি ভবনধসে অন্তত চারজন নিহত হয়েছেন।

এ ছাড়া আরও ২৫ জনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন উদ্ধারকর্মীরা। খবর আনাদোলুর।

স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ১২টায় ওই ভবনধসের ঘটনা ঘটে। সারকারিভাবে নিহতের সংখ্যা চার বললেও স্থানীয় গণমাধ্যম বলছে মারা গেছেন পাঁচজন। ৮০ জন আহত হয়েছেন বলে বলা হচ্ছে।

ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র মুজতাবা খালেদি বলেছেন, ঘটনার পর থেকে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, শহরটির ব্যস্ত এলাকা আমিরি স্ট্রিটে অবস্থিত মেট্রোপোল কমার্শিয়াল নামে ভবনটিকে ওই সময় ১৫০ জনের বেশি লোকজন ছিলেন।
তবে এটি কী কারণে ধসে পড়েছে এ বিষয়ে এখনও তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মেহেদি ভালিপওর বলেছেন, স্থানীয় গণমাধ্যম ধারণা করছে— এখনও ভবনটির ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৮০ জন চাপা পড়ে আছে।

আহতদের রক্ত দিতে স্থানীয় হাসপাতালের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে লোকজন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার