ওশাদাকে ফিরিয়ে জুটি ভাঙলেন এবাদত

অবশেষে শ্রীলংকার ওপেনিং জুটি ভাঙতে পারলেন টাইগাররা। ঢাকা টেস্টে ২৪ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ অতিথিদের ওপেনিং জুটি ভাঙতেই খরচ করল ৯৫ রান।

ওশাদা ফার্নান্দো ও দিমুথ করুনারত্নের মধ্যকার ওপেনিং জুটির বিচ্ছেদ ঘটান পেসার এবাদত হোসেন। তার বলে প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা নাজমুল হাসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওশাদা। তার আগে ৯১ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৭ রান করেন লংকান এ ওপেনার।

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুটা টাইগারদের জন্য যতটা হতাশার, শেষটা ততটাই আনন্দময়। দিনের শুরুটা বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন দিয়েই হয়েছিল রীতিমতো।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই ৬.৫ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা। অবশ্য মুশফিকুর রহিম ও লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত সম্মানজনক স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ।

ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটি গড়ার পথে মুশফিক-লিটন দুজনেই তুলে নেন সেঞ্চুরি। লিটন ১৪১ রানে আউট হলেও মুশফিক অপরাজিত ছিলেন ১৭৫ রানে।

লেজের ব্যাটসম্যানরা মুশফিককে যোগ্য সঙ্গ দিতে না পারায় কাঙ্খিত ডাবল সেঞ্চুরি করতে পারেননি মুশফিক। তার অনবদ্য ব্যাটিংয়ে ৩৬৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ দল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার