গাফফার চৌধুরীর মৃত্যু শোকে কাতর পরীমনি যা বললেন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী।

বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে তার মৃত্যুর খবর ভেসে এলে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

শোক ছুঁয়ে গেছে ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকেও। তার শোক আর সবার থেকে একটু বেশিই হতে পারে।

কারণ মাদক মামলায় কারাভোগসহ আদালতে হাজিরা দিতে দিতে নাজেহাল পরীমনির পাশে সুদূর লন্ডন থেকে দাঁড়িয়েছিলেন গাফফার চৌধুরী। পরীকে নিয়ে কবিতাও লিখেছিলেন তিনি।

কিংবদন্তি লেখকের মৃত্যুর খবরে স্মৃতিকাতর পরীমনি জানান, টানা ৪ মাস প্রতিদিন তার খোঁজ নিয়েছেন গাফফার চৌধুরী।

প্রয়াতের উদ্দেশ্য করে আবেগতাড়িত হন এ নায়িকা। বলেন, ‘গত বছরের ৫ আগস্ট থেকে আপনি আমাকে খুঁজেছেন। আমার খারাপ সময়ে এমন কোনোদিন নেই ফোন করে খবর নেননি। টানা ৪ মাস আপনি প্রায় প্রতিদিন খোঁজ নিয়েছেন আমার হোয়াটস অ্যাপ-এ। আমাকে নিয়ে সুন্দর একটা লেখাও লিখেছিলেন আনন্দবাজার পত্রিকায়। আপনি আমাদের সাহস দিতেন সবসময়।’

গাফফার চৌধুরীর স্মরণে পরীমনি বলেন, ‘আপনার মৃত্যুর খবরটি শোনার পর অনেকক্ষণ চুপ ছিলাম। অনেক কিছু চোখে ভেসে উঠছিল বারবার। আপনার চেহারা, কানে বাজছিল স্নেহমাখা কথা, আপনার লেখা আমাকে অজস্র টেক্সট।’

এছাড়া তাকে নিয়ে লেখা গাফফার চৌধুরীর ‘পরীমনি, তুমি কেঁদো না’ শিরোনামে কবিতাটি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। এ চিত্রনায়িকা লিখেছেন, আমি পেয়েছিলাম ঐ দুর্লভরে। মিলিবে কী আর…

সেই কবিতা পড়ে ফের কাঁদলেন পরীমনি। বললেন, ‘সত্যি কান্না পাচ্ছে। চোখ ভেসে উঠলো বারবার। কথা ছিল, আপনি আসবেন, দেখা হবে। অসুস্থতার ভেতরেও কল করেছিলেন আপনি। আহা! কোনোদিন আপনাকে ভুলবো না। আপনি থাকবেন আমার মনের ভেতর অনন্তকাল। স্যালুট টু ইউ।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।