আরিফ খানের জন্মদিন আজ

বাংলাদেশের অন্যতম কাস্টিং ডিরেক্টর আরিফ খান। যিনি একাধারে একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক, কাস্টিং ডিরেক্টর, অভিনয় প্রশিক্ষক ও কয়েকটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। আজ ২০ মে এই পরিচালকের জন্মদিন। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় তার বেড়ে ওঠা। ছাত্র অবস্থাতেই থিয়েটারের সঙ্গে যুক্ত হন।

২০১০ সালে প্রাঙ্গণে মোর থিয়েটারে যুক্ত হন। পাশাপাশি বেশ কিছু নাটক, বিজ্ঞাপন, ডকুমেন্টরি ও চলচ্চিত্রে অভিনয় করেন এবং কয়েকটি ব্রান্ড এর মডেল হয়ে কাজ করেন। ২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনী এর অনির্বাণ এ অভিনয় করে জনপ্রিয়তা পান।

তার লক্ষ্য ছিলো পরিচালনায় আসার তাই তিনি অভিনয় থেকে সরে এসে পরিচালনায় মনোযোগ দেন এবং নিজেকে তৈরি করার জন্য তিনি কয়েকজন পরিচালকের সাথে সহকারী পরিচালক হিসেবে নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে কাজ করেন। পাশাপাশি নিজেও পরিচালনা করেন।

পাশাপাশি তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেও কাজ শুরু করেন। তিনি অনেক বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করে শুনাম অর্জন করেন। তাই তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবেই বেশি পরিচিতি পান। এবং বর্তমানেও তিনি নিয়মিন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেন।

আরিফ খান বলেন, মিডিয়ার প্রতিটি সেক্টরে কাজ করার ইচ্ছে রয়েছে। বাংলাদেশের মিডিয়ার জন্য কিছু করতে চাই। সেই লক্ষ্যে আমরা নতুন ছেলে-মেয়েদের অভিনয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে তৈরি করে মিডিয়াতে ভালো ভালো কাজ করার সুযোগ করে দিচ্ছি। আমার মতে “ফিফট” হবে বাংলাদেশের মিডিয়ার প্রশিক্ষণ ও কাজের জন্য অন্যতম একটি ফ্ল্যাটফর্ম।

তিনি আরোও বলেন, আমরা বেশ কিছু সুন্দর পরিকল্পনা নিয়ে এগুচ্ছি। মিডিয়াতে আমরা ভালো কিছু উপহার দিতে চাই এবং মিডিয়ার অনেক সেক্টর নিয়ে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সবার ভালোবাসা পেয়ে আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে সামনে আরো এগিয়ে যেতে চাই। সবাইকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই। আশা করি সবাই আমার পাশে থাকবেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।