কোম্পানীগঞ্জে ৭ দিনে ১৩ স্কুলছাত্রী উধাও!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৭ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন স্কুলছাত্রী উধাও হয়ে যাওয়ার পর প্রশাসনসহ সর্বমহলে টনক নড়েছে। এ নিয়ে পুলিশ প্রশাসন উদ্যোগী হয়ে বুধবার ও বৃহস্পতিবার বসুরহাট একাডেমি, রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা সভা কর্মসূচি নিয়ে মাঠে নামে।

বুধবার সকালে কোম্পানীগঞ্জ থানা আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানের সভাপতি ওসি এসএম মিজানুর রহমানের বক্তব্যে ৭ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ জন স্কুলছাত্রী অসম প্রেমের টানে উধাও হয়ে যাওয়ার উদ্বেগজনক বিষয়টি উঠে আসে; যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এ পরিপ্রেক্ষিতে বুধবার বিকাল থেকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ, অসমপ্রেম রোধ, অপ্রাপ্তবয়স্ক ছাত্রীদের পলায়ন, কিশোর গ্যাং দমন, ইন্টারনেটের অপব্যবহার ও মাদকসহ অসামাজিক ব্যাধি রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন কর্মসূচি পালনের আয়োজন করেছে।

এসবের কুফল ও পরিণতি সম্পর্কে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের ধারণা দিয়ে সচেতন করা হচ্ছে। এসব সভায় সচেতনতামূলক বক্তব্য রাখছেন- কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান। একই সময়ে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসব অসামাজিক কাজ থেকে মুক্ত থেকে প্রতিরোধের বিষয়েও শপথ বাক্য পাঠ করাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সবার সমন্বয়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি এ বিষয়ে যৌক্তিক লক্ষ্যে পৌঁছতে সর্বমহলের সহযোগিতাও কামনা করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার