টঙ্গী প্রেস ক্লাবে চুরি, বসতবাড়িতে ডাকাতি

গাজীপুরের টঙ্গীতে একই রাতে প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি ও বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে টঙ্গী পূর্ব থানাসংলগ্ন ও স্থানীয় দক্ষিণ আরিচপুর এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বিভিন্ন ইউনিট।

এলাকাবাসীসূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ৩টার পর ৫-৬ জনের একদল ডাকাত দক্ষিণ আরিচপুর এলাকার মুন্সিপাড়া রোডের আবুল হাসেমের বাড়ির ৩য় তলায় জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির দুই সহোদরকে বেঁধে ফেলে। পরে তাদের মা ও বোনকে জিম্মি করে আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। একই রাতে একদল অজ্ঞাত চোর টঙ্গী থানা প্রেসক্লাবের টিনেরচাল খুলে ভেতরে প্রবেশ করে একটি এলইডি টিভি নিয়ে যায়। চোরেরা ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও মূল্যবান কাগজপত্র তছনছ করে রেখে যায়।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীরা বাড়ির জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ সময় তারা ঘরের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধানে কাজ করছে। আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে শিগগিরই অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউই।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।