ভৈরবে রোকেয়া হাসিম স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক :

গত ৪ এপ্রিল ২০২২ বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরবের চন্ডিবের মোল্লাবাড়িতে অত্যন্ত আনন্দঘন পরিবেশে রোকেয়া হাসিম স্মৃতি পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। পাঠাগারটির ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরবের কৃতি সন্তান ময়মনসিংহ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন।

পাঠাগারটির প্রতিষ্ঠাতা বিশিষ্ট লেখক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ শিক্ষক রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ্’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আমেরিকান প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী বীরমুক্তিযোদ্ধা মোঃ খসরু মোল্লা, অধ্যক্ষ আহমেদ আলী, ভৈরব সমিতির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি তুহিনুর রহমান তুহিন মোল্লা, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব নিউজ ক্লাবের সভাপতি মোঃ আলাল উদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ইমরান শিপন, লেখক শহীদুল্লাহ্ এর বড় ভাই মোঃ হানিফ মোল্লা, নিরাপদ সড়ক চাই নিসচার সহ সভাপতি মোঃ জসীম উদ্দিন রবিন, কাকলি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম রিপন, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ জিয়ারত আলী মৃধা, সমাজ সেবক মোঃ মাহিন সিদ্দিকী ও ব্যাংকার পাভেল মোল্লা।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মডেল অভিনেতা সাইদুর রহমান বাবলু। এছাড়াও অনুষ্ঠানে ভৈরবের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে পাঠাগারটিতে সকল শ্রেনীর বই প্রেমিকদের জন্য উম্মুক্ত থাকবে বলে জানিয়েছেন পাঠাগারটির প্রতিষ্ঠাতা লেখক মোঃ শহীদুল্লাহ।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।