যেমন হবে ‘বজরাঙ্গি ভাইজান’ সিক্যুয়ালের গল্প!

‘বজরাঙ্গি ভাইজান’ বলিউডের জনপ্রিয় ছবির মধ্যে অন্যতম সিনেমা। গত বছরের ডিসেম্বরেই বলিউড তারকা সালমান খান জানিয়েছিলেন শিগগিরই তিনি ছবিটির সিক্যুয়ালের কাজ শুরু করবেন।

অনুরাগীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটান ‘ভাইজান’। পরবর্তী ছবির নামও জানিয়েছিলেন তিনি। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বজরাঙ্গি ভাইজান’-এর সিক্যুয়াল ছবির নাম হবে ‘পবনপুত্র ভাইজান’। সালমান খান জানান, ‘টাইগার থ্রি’, ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল এবং ‘কাভি ঈদ, কাভি দিওয়ালি’-এর শুটিং শেষ করেই ‘বজরাঙ্গি ভাইজান’-এর দ্বিতীয় পর্বের কাজে হাত দেবেন তিনি। তবে ছবি মুক্তির আগেই এর গল্প সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করলেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইতোমধ্যে সালমান খানের সঙ্গে আমি ছবির গল্প নিয়ে আলোচনা করেছি। উনার সেটি খুব পছন্দ হয়েছে। আগামী মে মাস থেকে আমি ছবির গল্প লেখা শুরু করব।’

এর পরই ছবির গল্প নিয়ে বড় খোলাসা করলেন চিত্রনাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবি গল্প কেমন হবে? সেটি কি ‘বজরাঙ্গি ভাইজান’-এর গল্পের ধারাবাহিক হবে নাকি নতুন কোনো গল্প হবে? জবাবে কেভি বিজয়েন্দ্র প্রসাদ বলেন, ‘বজরাঙ্গি ভাইজান’-এর ধারাবাহিক গল্পই দেখা যাবে দ্বিতীয় পর্বে।’

কবির খান পরিচালিত ‘বজরাঙ্গি ভাইজান’-এ সালমান খান ছাড়াও অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি, নবাগতা হর্ষলি মালহোত্রা।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার