বই মেলায় পাওয়া যাচ্ছে লিওয়াজা আক্তার এর বই

এবারের বই মেলায় চলছে তরুণ প্রজন্মের সৃজনশীল কবি ও লেখক লিওয়াজা আক্তার এর বই । বইটি দেশের প্রতিশ্রুতিশীল বনেদী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে । প্রকাশনা সংস্থা নওরোজ কিতাবিস্তান থেকে বেরিয়েছে তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘কবির কবিতায় কল্পনা কবি’ ।
এছাড়াও তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘লিওরিকা একজন প্রাক্তন’ বইটিও পাওয়া যাচ্ছে এই প্রকাশনার ২৮৮, ২৮৯, ২৯০ নম্বর স্টলে ।
বইটি নিয়ে কবি ও লেখক লিওয়াজা আক্তার বলেন, ‘নিজের ভালো লাগার পাশাপাশি পাঠকের ভালো লাগার জন্যও কিছু লেখার চেষ্টা করছি এবং এই চর্চা অব্যাহত থাকবে ।
সমাজের সকল মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, হাসি-কান্না, আশা-হতাশা-বঞ্চনা, প্রেম-বিরহ, মিলন, পাওয়া না পাওয়ার কথা তুলে ধরার চেষ্টা করেছি । আশা করি পাঠকের ভালো লাগবে ।’
কবি বলেন, পাঠকের ভালো লাগলে স্বার্থক হবে তার প্রচেষ্টা ।
উল্লেখ্য, লিওয়াজা আক্তার এর জন্ম যশোর জেলায় । তিনি মনোয়ারা বেগম ও মরহুম আব্দুল মজিদ খান এর জ্যৈষ্ঠ সন্তান । নিজ অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবনের হাতেখড়ি ।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য বিষয়ে স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ।
তিনি জানান, এই পর্যন্ত প্রকাশ হয়েছে তার পাঁচটি মৌলিক লেখা এবং সামনে আরও কিছু গল্প, উপন্যাস প্রকাশনার অপেক্ষায় আছে ।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা