বিয়ের আসর থেকে পালাচ্ছিলেন বর, অতঃপর…

ঢাকার ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিয়ের ভয়াবহ অভিশাপ থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী। আর বিয়ের আসর থেকে পালাতে গিয়ে আটক হয়েছেন বর ও কনের বাবা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন তারা।

ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করেছে নগদ ৬০ হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান।

শুক্রবার রাত ৭টার দিকে পৌরশহরের ৯নং ওয়ার্ডের তালতলা কমিশনার মোড় এলাকায় আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তালতলা কমিশনার মোড় মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে ও ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার নবম শ্রেণির ছাত্রী শামীমা আক্তারের মতামত উপেক্ষা করে শুক্রবার রাতে ঘটা করে বিয়ে দেওয়া হচ্ছিল। বর টাঙ্গাইল জেলার নাগরপুর থানার দূনিগ্রামের মো. শাহআলমের ছেলে মো. সাজ্জাদুর রহমানের সঙ্গে বিয়ে পড়ানোর কাজও চলছিল।

খবর পেয়ে রাত ৭টার দিকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাড়ি ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন ওই স্কুলছাত্রীর বাবা মো. আব্দুর রাজ্জাক ও বর মো. সাজ্জাদুর রহমান। ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দিয়ে তাদেরকে মুক্তি দেয়া হলেও কনের বাবাকে ৫০ হাজার ও বরকে ১০ হাজার টাকা (মোট ৬০ হাজার টাকা) জরিমানা করা হয়।

এ বিষয়ে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু সাঈদ বলেন, আমার ওয়ার্ডে কোনো বাল্যবিয়ে হবে না। তাই বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদকে জানাই। তিনি ঘটনাস্থলে গিয়ে বিয়ে দিতে নিষেধ করেন। কিন্তু তার কথায় কর্ণপাত না বরে ওই স্কুলছাত্রীর পরিবার বিয়ে পড়ানোর আয়োজন করে। পরে বিষয়টি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে বাল্যবিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ দেই। কনের বাবাকে ৫০ হাজার ও বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।