মহেশপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

ঝিনাইদহের মহেশপুরে বাসের চাপায় শান্তি হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা আরো দুইজন আহত হয়েছেন। তাদের দুইজনকে উদ্ধার মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার স্বরূপপুর ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত শান্তি শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত ইউসুফের আলীর ছেলে। আহতরা হলেন, একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাফিজুর রহমান(৩৬) ও মৃত ফজলুর রহমানের ছেলে সাজু(৩০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম।

এ ব্যাপারে স্বরূপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তারা এক মোটরসাইকেলে করে ৩ জন বাড়ি ফিরছিল। সে সময় ঢাকাগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শান্তি মারা যায়।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার