দশ ওভার হাতে রেখেই বাংলাদেশকে হারিয়ে দিল আফগানরা

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪৬.৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০.১ ওভার খেলেই। মানে প্রায় দশ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় তারা।

এদিকে আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেওয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন। এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে ৩৫ রান করেন।

রিয়াজ ও গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়।

এদিকে এর আগে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়। বাংলাদেশের প্রথম দুটি উইকেটের পতন ঘটে ১০৬ রানে। কিন্তু এরপর ব্যাটিংয়ে ধস নামে তাদের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মোস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)

আফগানিস্তান: ৪০.১ ওভার ১৯৩/৩ (গুরবাজ ১০৬, রিয়াজ ৩৫, রহমত শাহ ৪৭, হাসমতউল্লাহ ২, নাজিবউল্লাহ ২; সাকিব আল হাসান ১০-০-৪৭-১, মেহেদি হাসান ৮.১-১-৩৭-২)

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে