শাকিব না পেয়ে সিয়াম পেলেন পুরস্কার, মুখ খুললেন রিয়াজ

এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণার পর এ নিয়ে সমালোচনা চলছে। বেশ কয়েকটি ক্যাটাগরি নিয়ে বিতর্কে মেতেছেন অনেকে।

শোবিজ অঙ্গন সংশ্লিষ্টরাও জড়িয়েছেন এ বিতর্কে।

এবার ‘বীর’ সিনেমার জন্য ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের নাম জমা পড়লেও পুরস্কার জিতে নিয়েছেন অভিনেতা সিয়াম আহমেদ।

২০২০ সালের ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় সেরা অভিনেতার খেতাব পেয়েছেন সিয়াম।

এর পরই সোশ্যাল মিডিয়াসহ সিনেপাড়ার অভিযোগ— জুরি বোর্ডে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ছিলেন বলে শাকিব খানকে পুরস্কার না দিয়ে রিয়াজের স্নেহভাজন নায়ক সিয়ামকে দেওয়া হয়েছে।

এবার সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন রিয়াজ। জানালেন, কে শীর্ষ নায়ক আর কে অজনপ্রিয় তার ভিত্তিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নির্বাচন হয় না।

গণমাধ্যমকে রিয়াজ বলেন, ‘স্পষ্ট করে বলছি— জুরি বোর্ড যে মার্কিং করে সেটি কোনো শীর্ষ নায়ক দেখে হয় না। অভিনয় দক্ষতা, পারফরম্যান্স এবং সিনেমার সঙ্গে তার একাগ্রতা দেখে মার্কিংটা হয়। এখানে কে শীর্ষ আর কে শীর্ষ না তা দেখে মার্কিং হয় না। জুরি বোর্ড কয়েকজনের সমন্বয়ে একটি টিম। একা এখানে কেউ কিছু নয়। আমার ধারণা, আমি ক্লিয়ার করতে পেরেছি। সবাই বুঝতে পারবেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে এবারের সমালোচনার বিষয়টি তেমন একটা গায়ে মাখলেন না রিয়াজ। বললেন, ‘দেখুন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে প্রতিবারই সমালোচনা হয়। এটি নতুন কিছু নয়। এ নিয়ে তাই বিশেষ করে বলার কিছু নেই। তবে জুরি বোর্ড মানেই এই পুরস্কারে শেষ কথা নয়। তবে আমি বলব— সবারই নিজের প্রতি সৎ হওয়া জরুরি। শিল্পচর্চায় সততা না থাকলে হয় না।’

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার