রশিদ-নবির ঘূর্ণিতে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ

একশ রান অবধি ভালোই খেলছিল বাংলাদেশ। ২২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৪ রান। লিটন অপরাজিত ছিলেন ৫৬ রানে।

আশা করা হচ্ছিল, গত ম্যাচের মতো আজকের বড় লক্ষ্য ছুড়ে দিতে পারবে বাংলাদেশ।

আর সেই আশাকে ধূলিসাৎ করে বাংলাদেশ প্যাকেট হয়ে গেল ১৯২ রানে। লিটন তার স্বরূপেই ছিলেন। ১১৩ বলে ৭ বাউন্ডারিতে ৮৬ রান করেছেন তিনি।

কিন্তু তাকে সাপোর্ট দিতে পারলেন না সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ-আফিফদের কেউ।

স্পিনার রশিদ খানের ঘূর্ণিতে ৭১ রানেই ৮ উইকেট হারিয়ে কুপোকাত বাংলাদেশ।

জিততে হলে আফগানিস্তানকে পার করতে হবে ১৯৩ রানের সহজ লক্ষ্য।

আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস এ ম্যাচেও ছিলেন অনবদ্য। একপ্রান্ত ধরে রেখে অপরপ্রান্তের ব্যাটারদের আসা-যাওয়া দেখেছেন।

লিটন ৮৬ রানে আউট হলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বড় কোনো জুটি গড়া হয়নি আজ। লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে সাকিবের ব্যাট থেকে, মাত্র ৩০। দ্বিতীয় সর্বোচ্চ রান মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৩ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন। পার্টনার না পেয়ে নিজের স্কোর বড় করতে পারলেন না তিনি।

মূলত সাকিবের আউট দিয়ে যে ধস শুরু, তাতে বাঁধ দিতে পারেননি কেউ-ই। মাঝের ওভারগুলোতে রশিদ খান ও মোহাম্মদ নবির বলে উইকেট হারান স্বাগতিকরা বাংলাদেশের শেষ ৯ উইকেট পড়েছে কেবল ৮৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৬.৫ ওভারে ১৯২ (তামিম ১১, লিটন ৮৬, সাকিব ৩০, মুশফিক ৭, ইয়াসির ১, মাহমুদউল্লাহ ২৯*, আফিফ ৫, মিরাজ ৬, তাসকিন ০, শরিফুল ৭, মোস্তাফিজ ১; ফারুকি ৭.৫-০-৩৩-১, মুজিব ৮-০-৩৭-০, ওমরজাই ৬-০-২৯-১, নাইব ৫-০-২৫-০, রশিদ ১০-০-৩৭-৩, নবি ১০-০-২৯-২)

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।