২ মার্চের মধ্যে যুদ্ধ জিততে চান পুতিন

আগামী ২ মার্চের মধ্যে ইউক্রেনের যুদ্ধ পুরোপুরি জিততে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যেই যুদ্ধ শেষ করার নির্দেশনা দিয়েছেন তিনি। এ তথ্য জানিয়েছেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদরোভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ২ মার্চের মধ্যেই জয় দিয়ে এই অভিযান শেষ করতে চান। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার থেকে ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার সামরিক অভিযান পঞ্চম দিনে গড়িয়েছে। আরও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইউক্রেনের শহরগুলোতে।
রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফেদরোভ আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রাশিয়ার জন্য মার্চের শুরুর সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রাথমিক নির্দেশ ছিল ‘জয় দিয়ে ২ মার্চের মধ্যে অভিযান শেষ করা’।
ফেদরোভ আরও বলেন, ইউক্রেনের প্রতিরোধ ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা নিয়ে মস্কোর ধারণার চেয়েও শক্ত প্রতিরোধ ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই যুদ্ধে।

প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান চলছেই। তবে এর মধ্যেও দুই দেশের আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী বলে জানান ফেদরোভ।

পুতিন সাত দিনের মধ্যে ইউক্রেনে সামরিক অভিযান শেষ করার নির্দেশ দিয়েছেন জানিয়ে সাবেক এই উপমন্ত্রী আরও বলেন, ‘কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনা হওয়া উচিত। আমি বন্ধু কিয়েভ ও ইউক্রেনের নেতৃত্বের অবস্থান সম্পর্কে জানি। তারা আলোচনায় বসতে ও আলোচনা করতে প্রস্তুত; তবে কোনো পূর্বশর্ত ছাড়াই।’

এদিকে বেলারুশে আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।