ছেলের শ্বশুরবাড়ি গিয়ে মারধরের শিকার বৃদ্ধ

বগুড়ার আমতলীতে ছেলের শ্বশুরবাড়ি গিয়ে আজিজুর রহমান (৭০) নামে এক বৃদ্ধ মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজিজুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার খেকুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বৃদ্ধ আজিজুর রহমান শুক্রবার বিকালে ছেলে বউ নাসরিন ও তার দুই নাতনিকে আনতে বেয়াই মোস্তফা গাজীর বাড়িতে যায়। বেয়াই বাড়িতে পৌঁছা মাত্রই আজিজুর রহমানকে বেয়াই মোস্তফা গাজী, কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন কিল-ঘুসি মারে। তাদের মারধরে আজিজুর রহমান জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শুক্রবার রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আজিজুর রহমান বলেন, ছেলের বউ ও দুই নাতনিকে আনতে যাওয়ায় আমার বেয়াই মোস্তফা গাজী, পুত্রা কবির গাজী, অলি ও ছেলের বউ নাসরিন আমাকে বেধড়ক মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ বিষয়ে বেয়াই মোস্তফা গাজী বলেন, আমার মেয়েকে রেখে জামাতা অন্য এক মেয়েকে বিয়ে করেছে। এ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়েছে মাত্র।

আমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. ইউনুস আলী ফকির বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।