পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব পণ্যের দাম বেড়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। অন্যান্য দেশে যেসব পণ্যের দাম বেড়েছে তা সরকার কমাতে পারবে না। দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। যেসব পণ্যের দাম হু হু করে বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে চাঁদাবাজি-সিন্ডিকেট করা যাবে না। এই দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কঠোর। দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার।

তিনি আরও বলেন, ট্যাক্স রিভেট দেবো, ভ্যাট মওকুফ করবো, বিদেশ থেকে বিনা শুল্কে চাল, ডাল, তেল ও চিনিসহ সক ধরনের খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ প্রমুখ।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে