সেঞ্চুরির আশায় বাংলাদেশ, ৩ পরিবর্তন নিয়ে নামল আফগানিস্তান

প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়েছেন আফিফ-মিরাজ। ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে আগেরদিন জয়ের মুকুট পরান তারা।

মাত্র ৪ রানের জন্য জুটির বিশ্বরেকর্ডটা গড়া হয়নি। তাতে কি! দল জেতানো জুটি গড়া যে বিশ্বরেকর্ডের চেয়েও অমূল্য।

এমন দুর্দান্ত জয়ের পরও আজ দ্বিতীয় ওয়ানডেতেও যে প্রশ্ন থাকছে। টপঅর্ডারের ব্যাটাররা কি আজকেও ব্যর্থ হবেন? তামিম, লিটন, সাকিব, মুশফিকের ব্যাট আজ কথা বলবে তো?

তাদের পারফর্ম করতেই হবে, ওয়ানডে ক্রিকেটে দেশের মাটিতে বাংলাদেশই যে সেরা, সেটা প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিততে চান কোচ রাসেল ডমিঙ্গো।

আজ জিতলেই সবার আগে বিশ্বকাপ সুপার লিগে প্রথম দল হিসেবে ১০০ পয়েন্টের (সেঞ্চুরি) ঘরে প্রবেশ করবে টাইগাররা।

সেই লক্ষ্যে টসে জিতে ব্যাট হাতে নামলেন তামিম-লিটন। সিরিজ জেতার মিশনে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। প্রথম ম্যাচে টপঅর্ডারের ভয়াবহ ব্যর্থতার পরও তাদের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট, ভাঙেনি উইনিং কম্বিনেশন।

তবে সমতায় ফিরতে আজ তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আফগানিস্তান। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব ও ইয়ামিন আহমেদজাই। তাদের বদলে খেলছেন রিয়াজ হাসান, আজমতউল্লাহ ওমরজাই ও ফরিদ আহমেদ মালিক।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।