পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

জনগণকে উন্নত সেবা দিতে সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তা ও সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বুধবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। নোয়াখালী ও চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আইজিপি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পুলিশ সদস্যদের পদোন্নতি দেওয়া হচ্ছে। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে প্রশিক্ষণের সিলেবাস আধুনিকায়ন ও যুগোপযোগী করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে উন্নত আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

দেশ ও জনগণের সেবায় নিবেদিত পুলিশ সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে বিশ্বমানের বিশেষায়িত হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে। পুলিশ হাসপাতালে ক্যাথল্যাব স্থাপন করা হচ্ছে। আগামীতে ক্যানসারসহ অন্য ইউনিট স্থাপন করা হবে।

বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত।’

সভায় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) এস এম রোকন উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

খুলনা বিআরটিসিতে প্রশিণার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার, খুলনা ঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা বিআরটিএ ও

“সাদা রং লাল হতে সময় লাগবে না” ছাত্রদলের রাজার হুংকার

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে এবং ‘শান্তি, ঐক্য ও দেশ রক্ষার’

খুলনায় সদ্য রোপিত সরকারি গাছ নষ্ট ও দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার নির্দেশ কেসিসি’র

স্টাফ রিপোর্টার ঃ সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃরোপণ কর্মসূচি—২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় জামায়াতের বিক্ষোভ

খুলনা জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে

ভাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে