গোসলের ভিডিও দেখিয়ে ধর্ষণ, তরুণীর আত্মহত্যাচেষ্টা

গোপনে গোসলের ভিডিও ধারণ, পরে সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জনি দেবনাথ নামের এক যুবকের বিরুদ্ধে। গত রোববার বিষয়টি সমাধানে সালিস ডাকা হলেও অভিযুক্ত জনি পালিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন ভুক্তভোগী তরুণী। আজ বুধবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন তিনি। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার এলকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ, দুই মাস আগে গোসলের সময় অভিযুক্ত জনি গোপনে তার গোসলের ভিডিও ধারণ করেন। শারীরিক সম্পর্কে না জড়ালে সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিকি সম্পর্ক স্থাপন করেন ওই যুবক।

ভুক্তভোগীর মা জানান, ঘটনা জানাজানি হলে গত রোববার স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু সালিসের দিন অভিযুক্ত জনি পালিয়ে গেলে আত্মহত্যার চেষ্টা চালায় তার মেয়ে। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তরুণীর মা।

পূর্বধইর পশ্চিম ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ বলেন, ‘ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় মেয়েটির ভবিষ্যতের কথা চিন্তা করি। এলাকার গণ্যমান্য লোকজন দু’পক্ষকে আমার বাড়িতে নিয়ে এসে সালিসে বসার চেষ্টা করে। কিন্তু অভিযুক্ত জনি দেবনাথ উপস্থিত না হওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।’

এ ঘটনায় অভিযুক্ত জনি দেবনাথের মা বলেন, ‘শুনেছি একটি ভিডিও নিয়ে কি জানি হইছে। এর বেশি আমি কিছু জানি না’।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের ঘটনায় কেউ অভিযোগ করেনি। তারপরও বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখব। ঘটনা সত্যি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার