দুর্দান্ত জয়ের পর আফিফ-মিরাজকে নিয়ে যা বললেন পাপন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে এই ম্যাচ জিততে পারে, এটা হয়তো মাঠের বাইরে থাকা কেউই ভাবতে পারেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও স্বীকার করেছেন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না তিনি নিজেও।

আফগানদের দেওয়া ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। সেখান দেখে জয়ের আশা করা একটু কঠিনই। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে আফিফ হোসেন ও মেহেদি মিরাজের ব্যাটে ভর করে ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

খেলা শেষে সাংবাদিকদের পাপন বলেন, আমাদের দুই ইয়ং স্টার যা দেখিয়েছে তা অবিশ্বাস্য। নতুন প্রজন্মের জন্য এটি ভালো সংবাদ হতে পারে। মেহেদি-আফিফ অসাধারণ ইনিংস খেলেছে। কিন্তু কয়েকটা আউট এত বাজে ছিল বলার মতো না।

 

তিনি বলেন, আমার কাছে মনে হয়নি উইকেট কোনো ইস্যু হতে পারে। এমন তো না যে এসব উইকেটে আগে কখনোও খেলেনি বাংলাদেশ দল। এসব মাঠে আমাদের খেলার অভিজ্ঞতা অনেক বেশি। আমার কাছে মনে হয়েছে উইকেট খুব ভালো ছিল। কিন্তু উইকেট ভালো হয়েও কোনো লাভ হয়নি। দল যে অবস্থায় ছিল আমরা হেরে যেতে পারতাম। যদি আফিফ-মেহেদি ভালো না খেলতো। তারা বলের মেরিট অনুযায়ী খেলেছে। কোনো বাজে শট খেলেনি। এগ্রেসিভ খেলেছে তাও না। যখন যে বলে, যেভাবে খেলা দরকার সেভাবেই খেলেছে।

 

রিফাত কবির

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার