ট্রেনের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

টঙ্গীতে ট্রেনে সঙ্গে ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার সকালে মধুমিতা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরে আলম নোমান (৮) পঞ্চগড় জেলার আটোয়ারী থানার যাদবপাটি সরকারপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

আহতরা হলেন— মফিজুল ইসলাম (৩০), আব্দুল হাকিম (৩০) ও নাজমুল ইসলাম (১৬)। তাদের সবাই স্থানীয় পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা। আহত অপর একজনের নাম জানা যায়নি, তবে তার অনুমানিক বয়স ৪০ বছর। আহতদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সকাল পৌনে ৬টায় মধুমিতা রেলক্রসিংয়ের ওপর দিয়ে একটি অটোরিকশায় মধুমিতা থেকে বিসিক মদিনাপাড়ার দিকে যাচ্ছিলেন তারা। এসময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সজোরে ধাক্কা লেগে অটোরিকশার সবাই ছিটকে পড়েন। এতে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগে শিশু নুরে আলম নোমান ঘটনাস্থলেই মারা যায়।

আশপাশের লোকজন গুরুতর আহত চারজনকে উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার