তুরস্কের সঙ্গে উত্তেজনা মধ্যেই আরও রণতরী-যুদ্ধবিমান কিনছে গ্রিস

ফ্রান্স থেকে ৩ বিলিয়ন ইউরোর তিনটি যুদ্ধ জাহাজ কেনার ব্যপারে মঙ্গলবার সম্মতি দিয়েছে গ্রিসের সংসদ। তুরস্কের সঙ্গে উত্তেজনা চলাকালীন সময়েই এমন উদ্যোগ নিল গ্রিস।

তাছাড়া গ্রিসের সংসদ সদস্যরা ফ্রান্সের কাছ থেকে আরও ছয়টি নতুন রাফায়েল যুদ্ধ বিমান কেনার ব্যপারেও সম্মতি দিয়েছেন।

এর আগে ফ্রান্সের কাছে আরও ১৮টি রাফায়েল বিমান কেনার ব্যপারে চুক্তি করেছিল দেশটি। যার মধ্যে ১২টি ব্যবহৃত, বাকি ছয়টি নতুন।

২০২১ সালে গ্রিসের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী এ চুক্তিটি করেছিলেন।

ন্যাটো সদস্য গ্রিস ও তুরস্কের মধ্যে এজিয়ান সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে থাকা সমূদ্রের সীমানা এবং প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে দ্বন্দ্ব চলছে।

২০২০ সালে তুরস্ক তেল ও গ্যাস নিয়ে একটি জরিপ চালায়। এরপরই দুই দেশের নৌ বাহিনীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

গ্রিস দাবি করছে নৌবাহিনীর শক্তি বৃদ্ধি করাটা তাদের জন্য জরুরি হয়ে পড়েছে। ফলে ফ্রান্সের কাছ থেকে এ যুদ্ধ সরঞ্জামগুলো কেনার ব্যপারে তারা সম্মত হয়েছে।

গ্রিসের সংসদে যুদ্ধবিমান ও যুদ্ধ জাহাজ কেনার ব্যপার সম্মতি দেওয়ার পর বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার জানিয়েছেন, গ্রিস অনর্থক তাদের শক্তি প্রদর্শনের জন্য এমনটি করছে।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।