মদনে টিকা নিতে শিক্ষার্থীদের ভোগান্তি

নেত্রকোনার মদনে করোনার টিকা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে বেশ কয়েকজন অসুস্থ হয়েছে।

মঙ্গলবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন উপজেলা প্রশাসনসহ নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন। এমন পরিস্থিতিতে করোনার সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে দুপুরের দিকে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে হয়ে পড়ে। তারা হলো- তামান্না আক্তার, সামিরা আক্তার, সাদিয়া, সুমাইয়া ও মনিরা। তাদের তাৎক্ষণিক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের মতো নেত্রকোনার মদনে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। উপজেলায় ১১ হাজার ৭০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আজ এক হাজার ৭৪৫ শিক্ষার্থীর টিকা দেওয়া কথা রয়েছে।

মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার জোসনা বেগম বলেন, মঙ্গলবার ছয় প্রতিষ্ঠানের এক হাজার ৭৪৫ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু ভুল করে আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলে আসায় সমস্যার সৃষ্টি হয়েছে।

মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবীর বলেন, শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়ে টিকাদান কার্যক্রমের কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

টিকাদান কর্মসূচির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীসহ আমি নিজে থেকে টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।