সাকিব ইস্যুতে কলকাতা যাচ্ছেন না পাপন

দীর্ঘদিন ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন সাকিব আল হাসান। ২০১১ সালের পর এই প্রথম আইপিএলে দল পাননি বাংলাদেশ সেরা এই অলরাউন্ডার।

মঙ্গলবার দেশের ক্রিকেটপাড়ায় গুঞ্জন রটে সাকিবকে আইপিএলে দল পাইয়ে দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সঙ্গে দেখা করতে ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, এমন একটি নিউজ আমি দেখেছি; কিন্তু এ ধরনের খবর পুরোপুরি ভিত্তিহীন। একজন নির্দিষ্ট খেলোয়াড়ের বিষয়ে বোর্ড সভাপতি বা সিইও যাবে আরেকটা বোর্ডে কথা বলতে, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়?

বিসিবির সিইও আরও বলেন, এ তথ্যটা যে দিয়েছে, এটার কোনো ভিত্তি নেই। যে এটা প্রকাশ করেছে, তারও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন।

বিসিবি সভাপতির ভারত সফর নিয়ে সুজন বলেন, দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, অনেক সময় সৌজন্য আবেদনে যেতে হয়। আমাদের কলকাতায় একটা আমন্ত্রণ ছিল ভারতের ম্যাচটা নিয়ে। কিন্তু সেটার ব্যাপারে বোর্ড সভাপতি এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।