নিউজিল্যান্ডের বিরুদ্ধে লিটন-সোহানের লড়াই

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে অনবদ্য ব্যাটিং করছেন লিটন দাস ও নূরুল হাসান সোহান। ইতিমধ্যে শতরানের জুটি গড়েছেন তারা।

ষষ্ঠ উইকেট জুটিতে এখন লড়াই করছেন লিটন দাস ও সোহান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা শতরানের জুটি উপহার দিয়েছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬২ ওভারে ৫ উইকেটে ২২৯ রান সংগ্রহ করেছে টাইগাররা। ইনিংস পরাজয় এড়াতে আরও ১৬৬ রান করতে হবে মুমিনুল হকদের। ক্রিজে রয়েছেন লিটন দাস (৬৯) ও নুরুল হাসান (৩৬) ।

মঙ্গলবার দিনের শুরুতে চাপ সামাল দিয়ে লড়াইয়ের কিছুটা ইঙ্গিত দেয় মুমিনুল হক বাহিনী। টেস্টের হ্যাগলি ওভালে ফলোঅনে ব্যাট করতে নামা বাংলাদেশের প্রতিরোধ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি কিইউ পেসাররা। রিচার্ড হেডলি ও স্টিফেন ফ্লেমিংয়ের উত্তরসূরিদের দাপটে দ্বিতীয় সেশনে আবারও বিপর্যয়ে পড়ে। এক উইকেটে ৭১ রান করা বাংলাদেশ ১২৮ রানেই দলের টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে ফেলে। এর পর ক্রিজে নামেন নূরুল হাসান সোহান।

এর আগে ক্রাইস্টাচার্চ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১২৬ রানে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে মাত্র ২৭ রানেই ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। শুরু থেকেই দারুণ আস্থায় খেলতে থাকা সাদমান ৪৮ বলে ২১ রান করে আউট হন লেগ স্টাম্পের বাইরের বলে কিউই কিপার টম ব্লান্ডেলের দুর্দান্ত ক্যাচে।

সাদমান সাজঘরে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে করেন ৪৪ রান। দলীয় ৭১ রানে ফিরে যান শান্ত। নিল ওয়্যাগনারের শর্ট বলের স্রোতে রোমাঞ্চকর লড়াইয়ে নামা শান্ত সেই রোমাঞ্চের বলি হয়েই ফেরেন ৫ চার ও ১ ছক্কায় ২৯ রান করে।

এরপর উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। তৃতীয় উইকেট জুটিতে মোহাম্মদ নাঈম-মুমিনুল হক করেন ৩৪ রান। দলীয় ১০৫ রানের মাথায় নাঈম ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

বাংলাদেশের চতুর্থ উইকেট জুটি মাত্র ১৮ রানেই ভেঙে যান। ব্যক্তিগত ৩৭ রান করে ফিরে যান মুমিনুল হক।

এরপর উইকেটে আসেন ইয়াসির আলী। তিনিও বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি।ব্যক্তিগত মাত্র ২ রান করে বিদায় নেন তিনি।

আরো দেখুন

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট