নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর প্রাণ গেল ৩ স্কুলছাত্রের

দিনাজপুরে রোববার সড়কে প্রাণ গেছে ৪ জনের। এদের মধ্যে দিনাজপুরের বীরগঞ্জে স্কুলে নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাকচাপায় নিহত হয়েছে ৩ স্কুলছাত্র। এছাড়া বিরামপুরে পিকআপের চাপায় নিহত হয়েছে রাজিব উদ্দীন (৫২) নামে এক সবজি বিক্রেতা।

বীরগঞ্জে নিহতরা হচ্ছে- বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের আফসার আলীর ছেলে মো. শাহাদত হোসেন (১৪), একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. শাহরিয়ার শুভ (১৪) এবং তাদের প্রতিবেশী শুকুর আলীর ছেলে মো. মুজাহিদ (১৩)। এরা তিনজনই বীরগঞ্জ উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে শাহাদত ও শাহরিয়ার শুভ নবম শ্রেণির ছাত্র এবং মুজাজিদ অষ্টম শ্রেণির ছাত্র।

নিহত তিনজনের বন্ধু জিহাদ ইসলাম জানায়, রোববার দুপুরে শাহাদত হোসেন, শাহরিয়ার শুভ ও মুজাহিদ কাজী নজরুল উচ্চ বিদ্যালয়ে নতুন ক্লাসে ভর্তি হওয়ার পর শাহরিয়ার শুভর বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টায় তারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার চাকাই নামক স্থানে একটি মাইক্রোবাসকে ওভারটেক করার সময় ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে পড়ে শাহাদত ও শাহরিয়ার শুভ ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত হয় অপর ছাত্র মো. মুজাহিদ। স্থানীয়রা আহত মুজাহিদকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিম তামান্না ঈশিতা তাকেও মৃত ঘোষণা করেন।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মেরাজ আলী।

এদিকে রোববার বিরামপুরে পিকআপচাপায় রোববার রাজিব উদ্দীন (৫৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিরামপুর উপজেলার কাটলা বাজারের সবজি ব্যবসায়ী রাজিব উদ্দিন (৫৫) রোববার সকালে বিরামপুর থেকে সবজি কিনে রিকশাভ্যান যোগে ফিরছিলেন। ফেরার পথে বিরামপুর পৌর এলাকার দোয়েল মোড়ে একটি পিকআপ ওই রিকশাভ্যানটিকে ধাক্কা দিলে সবজি বিক্রেতা ভ্যান থেকে পিকআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির ইবনে মঞ্জুর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রজিব কাটলা ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত ছইমদ্দিনের ছেলে।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার