সাতপাকে বাঁধা ওম-শ্রাবন্তী!

টোপর মাথায় দিয়ে প্রস্তুত বর, চিত্রনায়ক ওম। এমন ঝলক নিজেই প্রকাশ্যে আনলেন শ্রাবন্তী। বোঝালেন রসায়ন ভালোই জমবে। ভুল বোঝার অবকাশ নেই। কারণ সেটা পর্দায়।

লাল টুকটুকে বেনারসি, শরীরভরা সোনার গহনা ও মালায় সেজে খাঁটি বাঙালি কনে কলকাতার চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি দেখে যে কেউ ভাববেন, ফের বিয়ের পিঁড়িতে বসলেন নাকি!

নবাগত পরিচালক অয়ন দে’র ‘ভয় পেও না’ সিনেমার পোস্টার শুটে এমন রূপে ধরা দিয়েছেন ওম-শ্রাবন্তী। ‘ভয় পেও না’ সিনেমায় স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ওম-শ্রাবন্তীকে।

আগামী ৪ জানুয়ারি থেকে শুটিং শুরু হবে এই সিনেমার। বছরখানেক আগে ‘হুল্লোড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন ওম-শ্রাবন্তী। তবে সেবার তাদের সহ-অভিনেতা ছিলেন দর্শনা ও সোহম।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার