সেই শামিই এবার রেকর্ড করলেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে হারের পর ভারতীয় নেটিজেনরা কাঠগড়ায় তুলেছিলেন মোহাম্মদ শামিকে। তার জাত-ধর্ম নিয়ে অশালীন মন্তব্য করেন অনেকেই। এমনকি ভারতীয় দল থেকে ছাঁটাই করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ারও দাবি উঠে।

মাত্র তিন মাস না যেতেই সেই শামির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। তার বোলিং তোপেই সেঞ্চুরিয়ান টেস্টে লিড পেয়েছে ভারত। একই দিনে দারুণ দুটি মাইলফলক স্পর্শ করেছেন এই তারকা পেসার।

প্রথম ইনিংসে ৩২৭ রান করেই ১৩০ রানের লিড পেয়েছে ভারত; যার মূল কৃতিত্বই শামির। প্রোটিয়াদের গুঁড়িয়ে দিতে শামি ৫ উইকেট নেন। এই পাঁচ উইকেট তুলে নেওয়ার পথে টেস্ট ক্যারিয়ারের ২০০তম উইকেট শিকার করেন শামি।

তিন বছর আগে এই সেঞ্চুরিয়ানেই কেশভ মহারাজকে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করে নিজের শততম উইকেটটি পেয়েছিলেন। একই প্রতিপক্ষের বিপক্ষে একই মাঠে ক্যারিয়ারের ১০০ ও ২০০তম টেস্ট উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড গড়লেন শামি। শুধু তাই নয়, ভারতের ১১তম বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন তিনি।

ক্যারিয়ারের ৫৫তম টেস্টে ২০০ উইকেট নিলেন শামি। কপিল দেব ৫০তম টেস্টে এবং শ্রীনাথ ৫৪তম টেস্টে একই কীর্তি গড়েন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার