ভিকি-ক্যাটরিনার বিয়েতে মোবাইল নিষিদ্ধ!

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। ডিসেম্বরে তাদের চার হাত এক হচ্ছে।

তবে এ নিয়ে এখনো মুখ খোলেননি দু’জনের কেউ-ই। কিন্তু তবুও একে একে তাদের বিয়ের সব গোপন খবর বেরিয়ে আসছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজস্থানের এক বিলাসবহুল দুর্গে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের ছবি ও ভিডিও আপাতত গোপন রাখতে চাচ্ছেন তারা। যেজন্য অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মোবাইল ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে। যাতে কেউ ছবি তুলতে না পারেন।

এই তারকাদ্বয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, দুই পরিবারের সদস্যের সঙ্গে ও বলিউডে নিজেদের ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের সমস্ত ছবি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, যেজন্য তারা বিয়েবাড়িতে মোবাইল নিষিদ্ধ করেছেন।

কেউ যেন ক্যাটরিনা ও ভিকির নির্দেশ ছাড়া কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে না পারে, সে বিষয়েও নাকি ইভেন্ট ম্যানেজম্যান্ট কোম্পানিকে দেওয়া হয়েছে কড়া নির্দেশনা। একই সঙ্গে বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হচ্ছে ১৫০ কর্মী!

বলিউডে গুঞ্জন, ডিসেম্বরের ৭ থেকে ১২ তারিখ পর্যন্ত ধুমধাম করে ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠান চলবে। এ বিয়েতে বলিউডের অনেক তারকাই উপস্থিত থাকবেন। অতিথির তালিকায় নাকি রয়েছেন প্রযোজক-নির্মাতা করণ জোহর, আলী আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি এবং বরুণ ধাওয়ানের মতো তারকারা।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে