ফের অনুদানের সিনেমায় স্পর্শিয়া

সিনেমার নাম ‘ক্ষমা নেই’। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হবে এটি। নির্মাণ করবেন জেড এইচ মিন্টু। এটি হতে যাচ্ছে স্পর্শিয়ার ১১তম সিনেমা।

কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এ প্রসঙ্গে সময় নিউজকে তিনি বলেন, ‘আবারও মুক্তিযুদ্ধের গল্পের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আমার সঙ্গে থিয়েটারের অনেক সহশিল্পী থাকছেন। নভেম্বর মাসে শুটিং যাওয়ার পরিকল্পনা আছে।’

এর আগে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি অনুদানের সিনেমায় অভিনয় করেছেন স্পর্শিয়া। এটি পরিচালনা করেছেন চিত্রনায়িকা রোজিনা। নায়ক নিরবের সঙ্গে এ সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন স্পর্শিয়া। এরই মধ্যে সিনেমার ডাবিং শেষ করেছেন তিনি। রাজবাড়ির বিভিন্ন লোকেশনে গত ২ মার্চ থেকে শুরু হয়েছিল এ সিনেমার চিত্রায়ণ।

এদিকে গত আগস্ট মাসে একসঙ্গে দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। ‘জলকিরণ’ ও ‘রক্ত ময়ূর’ সিনেমা দুটিতে অভিনয় করবেন তিনি। এগুলো পরিচালনা করবেন এইচ আর হাবিব। সবকিছু ঠিক থাকলে সিনেমা দুটি হবে স্পর্শিয়ার নবম ও দশম সিনেমা।

নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছিলেন এ অভিনেত্রী। লিখেছেন, ২০২২ সালে শুরু হবে সিনেমা দুটির চিত্রায়ণ। কিছুদিন আগে চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমা দুটিতে। ‘রক্ত ময়ূর’ প্রযোজনা করছে কমন হোম এটাচার এবং ‘জলকিরণ’ প্রযোজনা করছে কে এফ বেঙ্গল আর ডি।

জানতে চাইলে স্পর্শিয়া বলেন, ‘সায়েন্স ফিকশনধর্মী সিনেমা জলকিরণ। এতে আমার বিপরীতে থাকছেন চিত্রনায়ক নিরব। মানুষের প্রথম প্রয়োজন খাদ্য। সমাজ, সংস্কৃতি মানুষের প্রথম প্রয়োজন নিশ্চিত করে। একদল বিজ্ঞানী খাদ্যের বিকল্প আবিষ্কার করে। প্রথাগত সামাজিক ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দেয়। উন্মোচন হয় শান্তির নতুন দিগন্ত।’

অন্যদিকে, অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হবে ‘রক্ত ময়ূর’। সিনেমাটি প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘লুকিয়ে থাকা একটি দেশবিরোধী চক্র দেশচেতনাকে ধ্বংস করে দিতে চায়। তাদের মুখোশ উন্মোচন করতে নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সত্যের পক্ষে থাকা মানুষকে খোলস থেকে বের করে আনে, চেতনা মুক্ত করে।’

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা