লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস

লকডাউনে নিরন্ন মানুষের পাশে এনএফএস

স্টাফ করেসপন্ডেন্ট

লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর সায়দাবাদে
ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে অসহায় পথবাসী মানুষ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গণবন্ধু রাহাত হুসাইন বলেন, লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের এখন খাদ্যের প্রয়োজন। এই মুহূর্তে ধনি ও বিত্তবানদের উচিত সকলের গবীর মানুষের পাশে দাড়ানো।

সংগঠনের সকল ইউনিটের বন্ধু ও সংগঠকদের অভাবগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাহাত হুসাইন।

এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাদিক ভিস্তি, আইন সম্পাদক কাজী মামুনুর রহমান মাহিম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সহ-সভাপতি আকবর হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেল মল্লিকা, সাংগঠনিক সম্পাদক আজিজ আকন্দ, দফতর সম্পাদক মাসুদ রানা, মতিঝিল থানার সভাপতি মো.আরমান হোসেন, অর্থ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারীসহ অন্যরা।

আরো দেখুন

আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি

উপবৃত্তি পাচ্ছে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা, আবেদনের নিয়ম জানুন

সারাদেশের স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত

অবসর নিয়ে মুখ খুললেন দিবালা

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার বোকা জুনিয়র্সে যোগ দেওয়ার সম্ভাবনা আপাতত শেষ হয়েছে। বছরের মাঝামাঝি

যে কারণে মিস ইউনিভার্সের মঞ্চ থেকে ছিটকে গেলেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্স ২০২৬-এর মূল লড়াই থেকে ছিটকে গেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি; সেরা

বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ করবে জামায়াত

সারাদেশে সব জেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল