ঢাকায় বৃষ্টি

সকালে অল্প সময়ের জন্য দেখা মিলেছিল রোদের। তারপর মেঘে ঢাকা পড়ে সূর্য। দুপুর ১২টার পর দক্ষিণ-পশ্চিম আকাশ কালো হয়ে আসে। আর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি শুরু হয়েছে রাজধানীতে। পাশাপাশি মেঘ ডাকছে এবং বজ্রপাত হচ্ছে।

জুন মাস আসার পর থেকেই বিরতি দিয়ে দিয়ে ঢাকায় হালকা থেকে অতি ভারি বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু বা বর্ষারও আগমন ঘটেছে ঢাকায়। মৌসুমি বায়ুর প্রভাবেই বুধবার (৯ জুন) দুপুরে ঢাকায় বৃষ্টি হচ্ছে। গতকাল ঢাকায় বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটার।

বিজ্ঞাপন

পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় ঢাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। চলতি মাসেই দুই দিন ভারি বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন রাজধানীবাসী। আজকের বৃষ্টিতেও বিভিন্ন রাস্তায় পানি জমতে শুরু করেছে।

jagonews24

বিজ্ঞাপন

বুধবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের সবগুলো বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের বাকি অংশে মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
ছবি: জুনায়েদ আহমেদ

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার