করোনায় মারা গেলেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের বিখ্যাত সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর। তার বয়স হয়েছিল ৬৬ বছর। সংক্রমিত হওয়ার পর বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ’৯০ দশকের অন্যতম জনপ্রিয় এই সঙ্গীত পরিচালক। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। ৭০ দশকে ভোজপুরি সিনেমার মাধ্যমে সঙ্গীত পরিচালক জুটি হিসেবে সফর শুরু করেছিলেন নাদিম-শ্রাবণ জুটি। কিন্তু বলিউডে তাদের পরিচিতি দেয় মিউজিক্যাল ব্লকবাস্টার ছবি ‘আশিকি’র মাধ্যমে। এই ছবির জন্যই প্রথম ফিল্মফেয়ার পুরস্কার পান নাদিম-শ্রাবণ জুটি। তারপর একে একে ‘সাজন’, ‘ফুল অর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ‘ধারকান’, ‘রাজ’-এর মতো সিনেমায় নিজেদের সুরে শ্রোতাদের মুগ্ধ করেছেন।
শ্রাবণের ছেলে জানান, কিছুদিন আগেই তার বাবার কোভিড পরীক্ষার ফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডায়াবেটিসও ছিল। এদিকে, করোনা সংক্রমণ তার ফুসফুসে ছড়িয়ে পড়েছিল। মৃত্যুর কয়েকদিন আগে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল শ্রাবণকে। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। বন্ধু-সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন নাদিম আখতার সাইফি। নাদিম বলেন, দীর্ঘদিনের সঙ্গী চলে যাওয়ায় তার জীবনে গভীর শূন্যতার সৃষ্টি হল।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার