প্রশংসা কুঁড়াচ্ছে সজলের “ব্যাচ ২০০৩”

রিফাত রাহুল খাঁন ; শোবিজ ডেস্ক :

ক্যারিয়ারে নানা মাত্রিক চরিত্রে অভিনয় করেছেন আবদূন নূর সজল। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন। এবার সেই গণ্ডি পেরিয়ে দর্শকের সামনে নতুন এক রূপে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। দেশীয় ওটিটি প্ল্যাটফরম বিঞ্জে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে সজলের দুর্দান্ত অভিনয়। খলনায়ক হিসেবে পর্দায় দেখা মিলেছে তার। ছবিটিতে দেখা গেছে সজলের মুখ ঝলসানো! মনে হচ্ছে কেউ যেন এসিড মেরেছে! মুখের এক পাশ পুড়ে গিয়েছে! এ যেন এক ভিন্ন সজলের আবির্ভাব। এমন দৃশ্যে প্রিয় অভিনেতাকে দেখে প্রশংসা করছেন দর্শকরা।

পার্থ সরকার পরিচালিত সাইকো-থ্রিলার গল্পের সিনেমাটি নির্মিত হয়েছে ‘ব্যাচ ২০০৩’। সজল বলেন, এই কাজটির জন্য এতটা পরিশ্রম করেছি যা বলে বোঝাতে পারবো না। যখন কোনো কাজ ডেডিকেশন নিয়ে করা হয় তখন সেই কাজটির প্রতি একটা আশা তৈরি হয়। এই সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী ছিলাম। দর্শকদের এমন ভালোবাসায় ভীষণ আপ্লুত। সবার প্রতি কৃতজ্ঞতা আমাকে সাপোর্ট করার জন্য। রাফায়েল আহসানের গল্প অবলম্বনে ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এই সিনেমাতে সজল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাশনুভা তিশা, কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তন্ময়, শারমিন আঁখি, অনিকা তাবাসসুম, তৌহিদুল ইসলাম, ফজলে রাব্বি, জান্নাত প্রমুখ।

ছবি সংগৃহীত

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার