মামুনুল হককে প্রধান আসামি করে সোনারগাঁয়ে মামলা

নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে হেফাজতের তাণ্ডবের পর মঙ্গল ও বুধবার তিনটি মামলা রুজু হয়েছে। একটি মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে প্রধান আসামি করা হয়েছে।

দুটি মামলার বাদী হয়েছেন সোনারগাঁ থানা পুলিশ ও অপর মামলাটির বাদী হয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান।

দুটি মামলায় সোনারগাঁ থানা পুলিশ প্রায় ৮৩ জনের নাম উল্লেখসহ ২০০-৩০০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এর একটি মামলার প্রধান আসামী মামুনুল হক।

অপর মামলায় সাংবাদিক হাবিবুর রহমান ১৫ জনের নাম উল্লেখসহ ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করেছেন। এই মামলায় ভাটিকান্দি গ্রামের নুরুজ্জামানের ছেলে মোস্তফাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে জেলা আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।

উল্লেখ্য, গত ৩রা মার্চ শনিবার পৌরসভায় অবস্থিত রয়েল রির্সোটে মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে হেফাজতের উত্তেজিত নেতাকর্মীরা ওই রির্সোটে হামলা ভাংচুর চালিয়ে হেফাজত নেতা মামুনুল হককে ছিনিয়ে নেন।।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার