শীঘ্রই আসছে আনিকা- প্রত্যয় খানের ‘বাড়াবাড়ি মন’

 

শোবিজ ডেস্ক :তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা তাসনিম আনিকা৷ আজ বিকেলে ‘বাড়াবাড়ি মন’ শিরোনামের নতুন একটি গানে আনিকার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীতায়োজনও করেছেন প্রত্যয়। এটির ভিডিও তৈরি করবেন ইভান মনোয়ার। মিরর ফিল্মসের ইউটিউব চ্যানেলে শিগগিরই ভিডিওটি প্রকাশ করা হবে।

তাসনিম আনিকা বলেন, “২০১৭ সালে হৃদয় খান ও প্রত্যয় খানের সঙ্গে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার ফাইনালে একটি মেশ্যাপ করেছিলাম। সেটির জন্য অনেক রেসপন্সও পেয়েছি। এরপর থেকেই প্রত্যয়ের সঙ্গে কাজ হওয়ার কথা ছিল। অবশেষে হলো। দুর্দান্ত একটি গান বানিয়েছে সে। গানটি নিয়ে আমি খুবই এক্সাইটেড।”প্রত্যয় খান বললেন, ‘আনিকার গানের গলা অসাধারণ। বিশেষ করে আমি যে ধরনের গান করি তার জন্য আনিকার গলাটা বেশি উপযোগী। খুব এনজয় করে সে গানটি গেয়েছে। সবার ভালো লাগবে।’

আরো দেখুন

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার

মিরপুরে শ্রমিক আন্দোলনের মধ্যে পুলিশ সদস্যকে ঘিরে ধরে মারধর

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে।