করোনা: বাংলাদেশ থেকে বৃটেন প্রবেশে নিষেধাজ্ঞা

বৃটেনের করোনাভাইরাস রেড লিস্টে নতুন করে যুক্ত হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইন। এরফলে এসব দেশ থেকে বৃটেনে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। এটি আগামী ৯ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পরিবহণ মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা অনুযায়ী, সর্বশেষ ১০ দিনে কেউ যদি তালিকায় থাকা দেশগুলোতে অবস্থান করে তাহলে তাকে বৃটেনে প্রবেশের অনুমতি দেয়া হবে না। রেড লিস্টে থাকা দেশগুলোর বাসিন্দারাসহ যারা এই সময়ে এসব দেশে ট্রানজিট করেছে তারাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
তবে পরিবহণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে যে, বৃটিশ ও আইরিশ নাগরিকরা প্রবেশের অনুমতি পাবে। সেক্ষেত্রে তাদেরকে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে সরকার অনুমোদিত কোয়ারেন্টিন হোটেলে ১০ দিন অবস্থান করতে হবে। হোটেলের ভাড়াও বহন করতে হবে তাদেরকে।
স্কাই নিউজ জানিয়েছে, কোভিড-১৯ এর ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট মোকাবেলায়ই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন ৪ দেশ যুক্ত হওয়ায় এ রেড লিস্টে দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৯টিতে।
পরবর্তী ঘোষণার পূর্বে তালিকাভুক্ত দেশে অবস্থান করলে ১০ দিনের মধ্যে বৃটেনে প্রবেশ করা যাবে না। ফলে ৯ এপ্রিল থেকে কার্যকরি হলেও এর হিসেব শুরু হবে ১০ দিন আগে থেকেই। এ সময়ের মধ্যে বাংলাদেশসহ তালিকায় থাকা দেশগুলোতে ট্রানজিট করেন বা অবস্থান করেন তাদের বৃটেনে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও বৃটিশ সরকার জানিয়েছে, বাংলাদেশ বা নতুন যুক্ত হওয়া অন্য তিনটি দেশ থেকে সরাসরি ফ্লাইট বাতিলের কোন পরিকল্পনা নেই তাদের।
উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর সবথেকে ভয়াবহ অবস্থা পার করছে বাংলাদেশ। প্রতিদিনই করোনাভাইরাস সংক্রমণ খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সর্বশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৮৩০ জন। মৃত্যু হয়েছে ৫০ জনের।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার