করোনায় মৃত্যু ৯ হাজার ছাড়িয়েছে দেশে : আরো ৫২ জনের মৃত্যু

দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৮৭তম দিনে মৃতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫২ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত সর্বোচ্চ ৫ হাজার ৩৫৮ জন। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৫২ জন মৃত্যুবরণ করেছেন, এদের মধ্যে পুরুষ ৩৮ ও নারী ১৪ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৫ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৪৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।
গত ২৪ ঘন্টায় ২৬ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষায় ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৬ হাজার ৬২০ জনের নমুুনা পরীক্ষায় ৫ হাজার ৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ৩১৬ জন বেশি আক্রান্ত হয়েছেন।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৮ দশমিক ৯৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৪৬ লাখ ৭০ হাজার ৫৭৬ জনের নমুনা পরীক্ষায় ৬ লাখ ১১ হাজার ২৯৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩৫ লাখ ৩৩ হাজার ৭৪০টি হয়েছে সরকারি এবং ১১ লাখ ৩৬ হাজার ৮৩৫টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ০৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ২১৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ১৬২ জন। গতকালের চেয়ে আজ ৫৭ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৩৯৯ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ। গতকাল এই হার ছিল ৮৯ দশমিক ১৫ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ৪২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ হাজার ৬৩১ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৭ হাজার ৩৫০ জনের। গতকালের চেয়ে আজ ৬৭৯টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৫৪টি ও বেসরকারি ৭০টিসহ ২২৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ৯৩১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৬ হাজার ৬২০ জনের। গতকালের চেয়ে আজ ৩১১টি নমুনা বেশি পরীক্ষা করা হয়েছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার