সেরামের টিকা রপ্তানি কয়েক মাসের জন্য বন্ধ করেছে ভারত

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত এস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার সব রকম বড় রপ্তানি সাময়িক স্থগিত করেছে ভারত। করোনা ভাইরাসের নতুন করে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। এর ফলে আভ্যন্তরীণ চাহিদা মেটাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে কোনো টিকা রপ্তানি করেনি ভারত।  বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন স্থানে টিকাদান কার্যক্রমে বিঘ্ন ঘটবে। একই সঙ্গে জিএভিআই/ডব্লিউএইচও সমর্থিত বিশ্বব্যাপী কোভ্যাক্স কার্যক্রমেও এই টিকার সরবরাহ আটকে যাবে। কোভ্যাক্স কার্যক্রমের মাধ্যমে কম আয়ের ৬৪টি দেশকে টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। কিন্তু দেশের ভিতর চাহিদা বৃদ্ধির ফলে আগামী কয়েক মাস এই টিকার সরবরাহ বাইরের কোনো দেশ বা সংস্থাকে দিতে পারবে না ভারত।

ফলে কোভ্যাক্স কার্যক্রমের অধীনে টিকা কেনা এবং বিতরণে অংশীদার ইউনিসেফ বলেছে, ভারতের এমন সিদ্ধান্তের জন্য তাদের কার্যক্রমে বেশ বড় ব্যাঘাত ঘটবে। এক ইমেইল বার্তায় ইউনিসেফ বলেছে, আমরা জানতে পেরেছি যে, কোভিড-১৯ টিকা নিম্ন আয়ের দেশগুলোকে সরবরাহে বেশ বিলম্ব হবে। এর ফলে মার্চ এপ্রিলে টিকার যে শিপমেন্ট রপ্তানি লাইসেন্সের অধীনে সরবরাহ দেয়ার কথা ছিল সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই), তা এখন পিছিয়ে গেল। তাই যত দ্রুত সম্ভব এই টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কোভ্যাক্স। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা এসআইআই কোনো মন্তব্য করেনি। এখন পর্যন্ত এসআইআই থেকে এস্ট্রাজেনেকার এক কোটি ৭৭ লাখ টিকা পেয়েছে কোভ্যাক্স। আর সব মিলিয়ে ভারত মোট ৬ কোটি ৫ লাখ ডোজ বিভিন্ন স্থানে সরবরাহ করেছে। এসআইআইয়ের সরবরাহ দেয়া টিকার ওপর নির্ভরশীল অনেক দেশ। এই নির্ভরতার ওপর ভিত্তি করে বহু দেশ তাদের নাগরিকদের রোগ প্রতিরোধ কর্মসূচির আওতায় আনার চেষ্টা করছে। এ বিষয়ে জানেন এমন একটি সূত্র বলেছেন, আসলে কিছু সময়ের জন্য সবকিছুতে পিছুটান দেয়া হয়েছে। রয়টার্সকে এ বিষয়ে যে দুটি সূত্র তথ্য দিয়েছেন তারা নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেছেন। তার একজন বলেছেন, ভারতে পরিস্থিতি যতক্ষণ স্থিতিশীল না হবে, ততক্ষণ কোনো টিকা রপ্তানি হবে না। ভারতের ভিতরে যখন অসংখ্য মানুষকে এই মুহূর্তে টিকা দিতে হবে তখন সরকার রপ্তানি করার মতো সুযোগ হাতে নেবে না।
এরই মধ্যে ব্রাজিল, বৃটেন, মরক্কো, সৌদি আরবে এস্ট্রাজেনেকার টিকার শিপমেন্ট বিলম্বিত করেছে এসআইআই। অন্যদিকে সেরামের তৈরি করা ৫০ লাখ ডোজের দ্বিতীয় ব্যাচের টিকা পাওয়ার জন্য নয়া দিল্লির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বৃটেন। অন্যদিকে এই টিকা এবং নোভাভ্যাক্সের ১১০ কোটি ডোজ কেনার জন্য চুক্তি করেছে কোভ্যাক্স কার্যক্রম। এই টিকা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে দেয়ার কথা। এসব টিকা ব্যাপক আকারে উৎপাদন করছে সেরাম।
(বিস্তারিত আসছে…)

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার