এক সিনেমায় ১০০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আর চমকের বিষয় হলো এ সিনেমার জন্য ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর মাধ্যমে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হিসেবে নাম লিখিয়েছেন তিনি। এ নিয়ে ভারতের চলচ্চিত্র সমালোচক উমায়ের সাধু এক টুইটে লিখেছেন, শাহরুখ খান এখন অফিসিয়ালি ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যশরাজ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় শাহরুখ খানের পারিশ্রমিক নিয়ে অনেক দিন ধরেই নানা গুঞ্জন উড়ছে। জানা গেছে, যশরাজ ফিল্মসের কাছ থেকে ৪৫ শতাংশ লভ্যাংশ নিচ্ছেন এই সুপারস্টার। গত বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয়।

এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। মুম্বই ছাড়াও বিদেশে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় সালমান খানকে অতিথি চরিত্রে দেখা যাবে। সবমিলিয়ে ছবিটিকে যতটা চমকে পরিপূর্ণ করা যায় তার জন্য সবই করছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। শাহরুখ নিজেও মনে করেন ক্যারিয়ারের এই সময়ে এই ছবিটি আরেকটি মাইলফলক হতে চলেছে।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার