সাকিব আল হাসান তিন কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় ফিরলেন

নিষেধাজ্ঞা থাকায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসরে খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে আগামী আসরের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের প্রতি আগ্রহ ছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের। বৃহস্পতিবার আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সবচেয়ে বেশি দামি বিক্রি হলেন কোন বাংলাদেশি ক্রিকেটার। সাকিবের আইপিএল ক্যারিয়ার শুরুই হয়েছিল কলকাতায়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইট রাইডার্সের হয়ে খেলেন টাইগার অলরাউন্ডার। এরপর ২০১৮ ও ২০১৯ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তিন বছর পর আবারো আইপিএলে সাকিবকে মাঠ মাতাতে দেখা যাবে কলকাতার জার্সিতে।

চেন্নাইয়ে চতুর্দশ আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
নিলামে সাকিবকে নিয়ে লড়াইটা চলছিল কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। শেষ পর্যন্ত জয়ী হয় কলকাতা। আগামী এপ্রিল ও মে মাসে ভারতে বসবে আইপিএলের ১৪তম আসর।
২০১১ আইপিএলে প্রথমবার সাকিবকে নিয়েছিল কলকাতা ৪ লাখ ২৫ হাজার ডলারে। ২০১৪ আইপিএলের নিলামে আবার তারা সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। ২০১৮ সালের নিলামে সানরাইজার্স হায়দরাবাদ ২ কোটি রুপিতে দলে ভেড়ায় সাকিবকে।

২০১২ ও ২০১৪ সালে কলকাতার হয়ে জেতেন আইপিএল শিরোপা। ২০১৮ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলেছেন সাকিব। আইপিএলের ৯ বছরের ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৬ ম্যাচ। দুই ফিফটিতে ৬৩ ম্যাচে ৪৬ ইনিংসে ২১.৩১ গড়ে করেছেন ৭৪৬ রান। সর্বোচ্চ ইনিংস ৬৬ রানের। ৭.৪৬ ইকোনমিতে সাকিবের শিকার ৫৯ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।

আরো দেখুন

চরফকিরায় ছাত্রদলের কর্মী সম্মেলন, সংগঠন শক্তিশালী করার তাগিদ

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির

রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবী বাংলাদেশ লেবার পার্টির —————– নিউজ ডেস্ক,

পরীমণি গালিগালাজ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিলেন, দেহরক্ষীর মারধরে আহত ৪

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালত থেকে বের

আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। আমতলীতে আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে