ইউসেপ যাত্রাবাড়ী টেকনিক্যাল স্কুলের স্কিলস ট্রেনিং প্রজেক্টের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :

১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলের সাদ্দাম মার্কেটের মাতুয়াইল প্রাঙ্গণে ইউসেপ সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিল) স্কিলস ট্রেইনিং প্রজেক্টের  রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডের ১ম ব্যাচের সনদপত্র বিতরণী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। আবাসিক এই প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হয়ে এস.ডি.জি অর্জনে ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব আবু নাসের চৌধুরী-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব বদরুল আলম খান, পরিচালক, গাজী গ্রুপ, এম. এ. বাকার, চীফ অপারেটিং অফিসার, মেঘনা গ্রুপ, মোঃ শামীম ইমাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, অনন্ত হোয়াশিয়াং লিঃ, জনাব কাজী আজিজুল ইসলাম-পরিচালক, নাসা গ্রুপ, জনাব মোঃ দিদারুল আলম চৌধুরী, পরিচালক-প্রোগ্রাম এন্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। অতিথিবৃন্দ গ্রাজুয়েটদের ভবিষ্যতের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে ইউসেপ বাংলাদেশ এর দক্ষ মানব সম্পদ তৈরীতে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসেপ ঢাকা সাউথ রিজিয়ন এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুর রহমান।

অনুষ্ঠানে ইউসেপ এর সাধারণ ও কারিগরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, দাতা, অংশীদার, চাকুরীদাতা ও শুভানুধ্যায়ীসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন।

 

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার