আইপিএলের নিলামে ৫ বাংলাদেশি, সর্বোচ্চ ভিত্তিমূল্যে সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম আয়োজিত হবে আগামী ১৮ই ফেব্রুয়ারি। এই নিলামের জন্য ১ হাজার ৯৭ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন। যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সাকিব ছাড়াও এই ক্যাটাগরিতে রয়েছেন আরও ১০ ক্রিকেটার। তারা হলেন- হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, কেদার যাদব, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

আইপিএলের এবারের আসরে নিলামের জন্য খেলোয়াড়দের নিবন্ধন করার সুযোগ ছিল ৪ঠা ফেব্রুয়ারি পর্যন্ত। নিলামে নিবন্ধিত খেলোয়াড়দের মধ্যে ৮১৪ জনই ভারতীয় এবং ২৮৩ জন বিদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। বাংলাদেশের ৫ ক্রিকেটার নাম নিবন্ধন করেন।
যদিও কারোর নাম প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের ৫ ক্রিকেটার ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ৫৬ জন, অস্ট্রেলিয়ার ৪২ জন, দক্ষিণ আফ্রিকার ৩৮ জন, শ্রীলঙ্কার ৩১ জন, আফগানিস্তানের ৩০ জন, ইংল্যান্ডের ২১ জন, সংযুক্ত আরব আমিরাতের ২ জন ও জিম্বাবুয়ের ২ জন ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেন।

আরো দেখুন

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী

ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা

আমতলী (বরগুনা) প্রতিনিধি। আমতলীতে অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে

মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’

আজ ৩ নভেম্বর চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন। ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে চিঠি

জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান

বিমানবাহিনীর তাহসিফ হ’ত্যা ‘কৌশলে প্রশ্ন এড়িয়েছেন’ দীপ, আবার রিমান্ড চায় পুলিশ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট

দাম বৃদ্ধির প্রতিবাদে গ্যাস সিলিন্ডার নিয়ে সংবাদ সম্মেলনে এনসিপি

এক মাসে দুই দফা এলপিজির দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলনে গ্যাসের খালি সিলিন্ডার