কাল ফলপ্রকাশ এইচএসসি-সমমানের

২০২০ সালে করোনাভাইরাস পরিস্থিতির কারণে না হওয়া এইচএসসি-সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

আগামীকাল সকাল ১০টায় এ ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফলাফল ঘোষণার সময় ভার্চ্যুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি-সমমানের ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে চলতি মাসেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষা ছাড়াই এইচএসসি সমমান পরীক্ষার ফল প্রকাশে আর কোনো জটিলতা নেই। এ সংক্রান্ত আইন সংশোধন করা হয়েছে। শিক্ষাবোর্ডগুলোকে ফলাফল তৈরি করে তা প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আইনি জটিলতার কারণে ২০২০ সালের পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ করতে বিলম্ব হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইনের সংশোধন করা হয়েছে। ফল প্রকাশে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। চলতি মাসে ফল প্রকাশ করা হবে।’

গত সোমবার পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদে পাস হওয়া তিনটি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়েছে। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’- এর গেজেট জারি করা হয়। যেকোনো দিন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এসএসসি ও জেএসসির পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে এ আইনগুলো পাস করা হয়।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা