‘আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি’

আমাদের পররাষ্ট্র নীতির মূলমন্ত্র হচ্ছে- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। সে আলোকে আমরা আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ঐক্য উন্নয়ন নিয়ে বাংলাদেশ গৌরবময় ভূমিকা পালন করছে। অভ্যন্তরীণ সম্পদসহ নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও আমরা নানা সময়ে মানবিক ডাকে সাড়া দিয়েছি। রোহিঙ্গাদের বিষয়টি আপনারা জানেন, এ নিয়ে সারাবিশ্ব বাংলাদেশের প্রশংসা করেছে।

আজ বৃহস্পতিবার সকালে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি ২০২০-২০২১ কোর্সের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ কোর্সে এবার ২২৫ জন অংশ নেন, যার মধ্যে ৪৩ জন বিদেশি কর্মকর্তা।

শেখ হাসিনা বলেন, আপনারা সমর জ্ঞান, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে উচ্চতর জ্ঞান লাভ করেছেন। আমার বিশ্বাস এ প্রশিক্ষণ লব্ধ জ্ঞান, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন ও নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। কারণ মনে রাখতে হবে, পৃথিবীটা একটা ভিলেজ।

এখানে কেউ এককভাবে চলতে পারে না। সবাইকে নিয়ে চলতে হয়। এজন্য জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত করতে হয়।

প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে ২০২১-২০৪১ পরিপ্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি। যার মাধ্যমে দেখতে চাই, কেমন হবে ৪১-এর বাংলাদেশ। এটি বাস্তবায়ন করে বাংলাদেশ বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশ হবে। আজকের গ্র্যাজুয়েশন সম্পন্ন করা কর্মকর্তারাই আমার ওই পরিকল্পনা বাস্তবায়নের সৈনিক হবে। তারা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।

আরো দেখুন

আমতলীতে ঘুষের ১ লক্ষ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক

আমতলী (বরগুনা) প্রতিনিধি আমতলীতে ঘুষের ১লক্ষ টাকাসহ আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে

ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার উদ্যোগে স্প্রে মেশিন বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ডেঙ্গুর বিস্তার রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মিরসরাইয়ের ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের

গিলাতলা মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার আদর্শ নূরানী শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু

গাজী মাকুল উদ্দীন, স্টাফ রিপোর্টার : খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানাধীন গিলাতলা মুহাম্মাদিয়া

গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্ররা: রাষ্ট্রপতি

বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা

KIZUNA-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চিত্রনায়ক জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক, সম্পাদনায়-সাইমুর রহমান: রাজধানীতে যাত্রা শুরু করতে যাচ্ছে ফ্যাশন ও ঐতিহ্যভিত্তিক উদ্যোগ KIZUNA।

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত দুই বিএনপি নেতার বাড়িতে স্বজনদের আহাজারি

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় নিহত বিএনপির দুই নেতা